ময়মনসিংহে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি TPSB-এর আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ময়মনসিংহ, ৪ সেপ্টেম্বর ২০২৬: তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে তৃণমূল প্রেস সোসাইটি অব বাংলাদেশ (TPSB)-এর আহ্বায়ক কমিটির উদ্যোগে শম্ভুগঞ্জ গোল চত্বর, ময়মনসিংহে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বাদ জুমা আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সুমন সরদার, ভাইস চেয়ারম্যান জি. এম. শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মীর দিনার হোসেন, অফিস সেক্রেটারি মোঃ ওলিউল্লাহ, কার্যকরী সদস্য মির্জা গালিবসহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট প্রতিনিধি ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে TPSB-এর সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ঐক্য জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মর্যাদা, সংগঠনের শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ TPSB-এর সাংগঠনিক কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে তৃণমূল প্রেস সোসাইটি অব বাংলাদেশ (TPSB)-এর সাংগঠনিক কার্যক্রমের সার্বিক সফলতা, অগ্রগতি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
তৃণমূল প্রেস সোসাইটি অব বাংলাদেশ (TPSB)
“সাংবাদিকের অধিকার, তৃণমূলের অংগিকার”
এ জাতীয় আরো খবর..