ফুলতলায় শাহ্ সিমেন্ট প্লান্ট
দখল করেছে সরকারি জমিঃ কর্তৃপক্ষ ঘুমিয়ে
“খুলনা জেলা প্রশাসককের কাছে অভিযোগ দিয়েও জমি উদ্ধার হয়নি”
ফুলতলা প্রতিদিন ডেক্স।
খুলনার ফুলতলার দামোদর বাড়ইপাড়া এলাকায় গড়ে উঠেছে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরীর প্লান্ট। সরকারি ১ খতিয়ানভুক্ত রাস্তার জমি দখল করে প্লান্টটি গড়ে উঠেছে । দখলকৃত ওই রাস্তা দিয়ে এক সময় হিন্দু ধর্মালম্বীরা পূজা আর্চনা করতে নদীতে যেত। বিষয়টি নিয়ে খুলনার জেলা প্রশাসকের নিকট লিখিত গণঅভিযোগ দিলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি জেলা প্রশাসন। সরকারি এ জমি উদ্ধারের বিষয় কর্তৃপক্ষ অনেকটা ঘুমিয়ে আছে বলে মনে করেন সচেতন মহল।
খুলনা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফুলতলা উপজেলার দামোদর মৌজার ১ খতিয়ান ভুক্ত জমির আর এস ৪৬৭৪ দাগের প্রায় ১৫ শতক জমির বেশি দখল করে বৃহৎ প্লান্ট তৈরি করেছে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরী। এলাকার সর্বসাধারন কয়েক দফা খুলনা জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন সময়ে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত সরকারি এ জমি উদ্ধার হয়নি রহস্যজনক কারণে। মানববন্ধন, প্রতিবাদ সভা সহ দামোদর গ্রামের মানুষ একতাবদ্ধ হয়েছে শাহ্ সিমেন্ট এর এই জমি দখলবাজি ও পরিবেশ দূষনের বিষয়। সরকারি জায়গা দখল হয়ে গেলেও জমি উদ্ধারের বিষয় উপজেলার এসিল্যান্ড সহ উদ্ধোর্তন কর্তৃপক্ষের নিরবতা প্রশ্নবিদ্ধ করছে জনমনে।
দামোদর স্কুলের প্রধান শিক্ষক এস এম এ হালিম বলেন, শাহ্ সিমেন্ট প্লান্টের কারণে এলাকায় পরিবেশ দূষন হচ্ছে। তাদের বিষয় এখন কেউ প্রতিবাদ করতে যায় ।
স্থানীয়র ইউপি সদস্য সুমন মোল্যা জানান, শাহ্ সিমেন্ট সরকারি জায়গা দখল করে রেখেছে। এ বিষয়টি সর্বমহলে জানে। তারা শক্তিশালী বিধয় কেউ এটি নিয়ে কথা বলে না।
খুলনার জেলা প্রশাসক আ,ক,ম, জামশেদ খন্দকার বলেন, শাহ সিমেন্ট এর বিষয় অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে শাহ সিমেন্ট এর জমি দখলের বিষয় ফুলতলার এসিল্যান্ড তৌহিদ রেজাকে স্থানীয়রা সাংবাদিকরা বার বার বিষয়টি বললেও তিনি কর্ণপাত করছে না বলে জানান দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সুমন সরদার।
সুমন সরদার অভিযোগ করে বলেন, আমরা স্থানীয় সাংবাদিকরা সরকারি জায়গা উদ্ধারের জন্য কাজ করছি। এ বিষয় স্থানীয় এস্যিলান্ডকে তথ্য দিয়ে সহযোগিতা করতে গেলে এসিল্যান্ড তৌহিদ রেজা আমাদের সাথে কথা বলতে আপত্তি জানিয়েছেন। এ বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আগামী প্রতিবেদনে আসছে ..
এ জাতীয় আরো খবর..