. .
.

চা শিল্পের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: file photo

চা শিল্পের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর।


রিপোর্ট: আজিজা নাজমিন। 
 বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে দেশের চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন।
সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার চা শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। একই সঙ্গে বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরিসহ শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত চা শিল্পের প্রতিনিধিরা সরকারের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশা প্রকাশ করেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--