. .
.

‎ফুলতলায় শেখ হাসিবুর রহমান (ববি) কে গণ সংবর্ধনা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ‎ফুলতলায় শেখ হাসিবুর রহমান (ববি) কে গণ সংবর্ধনা

‎ফুলতলায় শেখ হাসিবুর রহমান (ববি) কে গণ সংবর্ধনা
‎
‎মোঃ সুমন মিয়া 
‎উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
‎
‎আজ ১৭-০১-২০২৬ (শনিবার) ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের উদ্যোগে রিমঝিম ল্যান্ড ডেভেলপার এন্ড হাউজিং লিমিটেডের সিইও জনাব শেখ হাসিবুর রহমান (ববি) কে এক গণ সংবর্ধনা প্রদান করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাইয়ুম হাসান নয়ন, সহকারী পাবলিক প্রসিকিউটর, ঢাকা জজ কোর্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু হামজা বাঁধন, প্রধান উপদেষ্টা ও সম্পাদক, সিআইএন টিভি ২৪ এবং জনাব মোঃ সুমন সরদার, প্রকাশক ও সম্পাদক, দৈনিক ফুলতলা প্রতিদিন ও চেয়ারম্যান, মফস্বল সাংবাদিক সোসাইটি।
‎এছাড়াও উপস্থিত ছিলেন ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের উপদেষ্টা জনাব বাবু আনন্দ কুমার স্বর, কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব মিয়া বদরুল আলম এবং সাধারণ সম্পাদক জনাব মোড়ল মুজিবুর রহমান।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব আবু দাউদ ইমরান, সহ-সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান বাবুল, সহ-ধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান, কোষাধ্যক্ষ ইউসুফ শেখ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানা আকুঞ্জি রাজা ও মোঃ আল আমিন খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ অলিউল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ সুমন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সৌরভ আকুঞ্জী, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক সুব্রত কুমার মন্ডল (কনক)।
‎এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাহুল হোসেন, এস এম জয়নুল আলম সোহেল, মোঃ আব্দুল হান্নান, গাজী আল মামুনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
‎অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিবুর রহমান (ববি) এর সামাজিক ও ব্যবসায়িক অবদানের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--