. .
.

ফুলতলায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ফুলতলায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

ফুলতলায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
‎
‎মোঃ সুমন মিয়া 
‎উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
‎
‎খুলনার ফুলতলায় এক হৃদয়বিদারক ঘটনায় ৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় ফুলতলা থানাধীন আলকা এলাকার একটি বসতঘরে এ জঘন্য ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক মোঃ লিমন (২২), পিতা- মৃত সৈয়দ মৃধা, শিশুটিকে একা পেয়ে তার উপর পাশবিক যৌন নিপীড়ন চালায় বলে অভিযোগ রয়েছে।
‎ভুক্তভোগী শিশু নূরানী আক্তার রোজা (৪)। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি শিশুটির যৌনাঙ্গে হাত দেয় এবং লাঠি দিয়ে গুতা মেরে গুরুতর যৌন পীড়ন করে। এতে শিশুটি মারাত্মকভাবে শারীরিক ও মানসিকভাবে আহত হয়।
‎ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয় এবং পরে বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।
‎এ ঘটনায় শিশুটির অভিভাবক মোঃ রাহুল শেখ (২৫) বাদী হয়ে ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ০৮, তারিখ ২৫/১২/২০২৫। 
‎ফুলতলা থানার পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুতর। শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
‎এ মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--