. .
.

খুলনার ভৈরব নদ থেকে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার ২০ ভোরি স্বর্ণসহ প্রাইভেটকার উদ্ধার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: খুলনার ভৈরব নদ থেকে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার ২০ ভোরি স্বর্ণসহ প্রাইভেটকার উদ্ধার

খুলনার ভৈরব নদ থেকে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার ২০ ভোরি স্বর্ণসহ প্রাইভেটকার উদ্ধার 

উপজেলা প্রতিনিধি : ফুলতলা 

অবশেষে খুলনা ফুলতলার ভৈরব নদে ডুবে যাওয়া প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো -গ ১৬-১৭২৫) ২০ভোরি স্বর্ণসহ উদ্ধার করেছে ডুবুরিদল। গত শুক্রবার রাতে খানজাহান আলী থানাধীন ইস্টার্ন জুটমিল সংলগ্ন আমতলা খেয়াঘাট  দিয়ে নৌকা যোগে পার হয়ে সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় প্রাইভেটকারটি ভৈরব নদে ডুবে যায়। এ সময় গাড়ির ভেতরে ২০ ভোরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিল, তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সন্ধ্যায় ডুবুরি দল গাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়।

জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুল ইসলাম তার টয়েটো প্রিমিও ব্র্যান্ডের নতুন প্রাইভেটকারে স্বপরিবারে খুলনা থেকে কেনাকাটা সেরে যশোরের অভয়নগর উপজেলা সিদ্ধিপাশা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। 
আমতলা খেয়াঘাট দিয়ে নৌকা যোগে প্রাইভেটকারটি ভৈরব নদ পার হয়ে  সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় নদে ডুবে যায়।  শনিবার কারটি উদ্ধারের জন্য  চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা ও গাড়ির মালিক মইনুল ইসলাম  ৪৫ হাজার টাকা চুক্তিতে ডুবুরি দল ভাড়া করে। বেলা ২ টা থেকে টানা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল পাঁচটায় ডুবুরি দল প্রাইভেটকারটি উদ্ধার করতে সক্ষম হয়। ডুবে যাওয়ার সময় গাড়ির ভীতর প্রায় ২০ ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিল। গাড়িটি উদ্ধারের সময় আশে পাশের  উৎসুক জনতা নদীর দুই পাড়ে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--