. .
.

ভোটারদের উদ্বুদ্ধ করতে যশোরে ভ্রাম্যমাণ সচেতনতামূলক প্রচারণা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ভোটারদের উদ্বুদ্ধ করতে যশোরে ভ্রাম্যমাণ সচেতনতামূলক প্রচারণা

ভোটারদের উদ্বুদ্ধ করতে যশোরে ভ্রাম্যমাণ সচেতনতামূলক প্রচারণা

যশোর প্রতিনিধি:

গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে যশোরে ভ্রাম্যমাণ সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার এলিন সাঈদ। দুপুর ২টা থেকে শুরু হওয়া প্রচারণাটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট মনিহার, চিত্রা মোড়, পালবাড়িসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পরিচালিত হয়।

প্রচারণায় একটি পিকআপ ভ্যানে ব্যানার সংযুক্ত করে এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করা হয়। ব্যানারে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।

এ সময় পথচারী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নির্বাচনে জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছবি: সুমন ঘোষ
ফটো সাংবাদিক, যশোর সদর
দৈনিক ফুলতলা প্রতিদিন

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--