যশোরের মনিরামপুরে ইউপি মেম্বার নরিম মালি গাড়ী আটকে রেখে চাঁদা দাবি,
তুহিন হোসেন যশোর জেলা প্রতিনিধি।
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য নরিম মালির
গাড়ি আটকে রেখে ৭০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে, ডাঙ্গা-বাটবিলা গ্রামের মৃত জাহান আলী সদ্দার ছেলে ইউসুফ সদ্দার এর বিরুদ্ধে। মঙ্গলবার ১৩ জানুয়ারী দূর্বাডাঙ্গা বাজারে ঘটনা ঘটে।
ভুক্তভোগী ২ নং ওয়ার্ড সদস্য নরিম মালি বলেন - প্রতিদিনের ন্যায় তিনি স্থানীয় দূর্বাডাঙ্গা বাজারে আসেন
হঠাৎ তাঁর ব্যবহারিত মোটরসাইকেল তালা লাগিয়ে দেন ইউসুফ সদ্দার গং। এবং পরবর্তীতে তার নিকট ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। স্থানীয় বাজারে গোলযোগ সৃষ্টি হলে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ তাদের উপস্থিততে শালিসি মাধ্যমে নরিম মেম্বার নির্দোষ প্রমাণিত হয়। এবং গাড়ি ফেরত দেওয়া হয়। যেখানে ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোকন,
মিন্টু সদ্দার, হাবি সদ্দার, সহ ইউপি মেম্বার লুৎফর এলাকাবাসী।
ইউপি মেম্বার নরিম মালি আরও জানান - গত নভেম্বর মাসে ইউসুফ সদ্দার সহ একদল চিহ্নিত সন্ত্রাসী নিয়ে পরিষদে মধ্যে হামলা চালায়। তিনি এখন জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ইউসুফ সদ্দার কে খুজলে তাকে পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..