. .
.

নড়াইলে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

নড়াইলে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি
নড়াইল প্রতিনিধি:
নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিবের নিজ বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি ২০২৬) গভীর রাতে এ ঘটনা ঘটে।
প্রার্থী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল অধ্যাপক বি এম নাগিবের বাড়িতে প্রবেশের চেষ্টা করে। প্রথমে তারা নিজেদের ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয় দিলেও পরবর্তীতে বাড়ির মূল ফটকে আঘাত করে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় তারা প্রার্থীর নাম ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে হত্যা করা হবে বলে প্রকাশ্য হুমকি দেয়।
অধ্যাপক বি এম নাগিব জানান, এর আগেও বিভিন্ন সময়ে মুঠোফোনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ এই হামলার ঘটনায় তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ঘটনার সময় স্থানীয় বাসিন্দা শেখ রানা, শেখ মিকু, লিচু মিয়া শেখ ও মেনু মিয়া শেখ ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে জানা গেছে।
এ ঘটনায় অধ্যাপক বি এম নাগিব নড়াগাতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--