. .
.

১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর এই প্রথম কুয়েতের অপরিশোধিত তেল রপ্তানি শূন্য

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর এই প্রথম কুয়েতের অপরিশোধিত তেল রপ্তানি শূন্য

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত এপ্রিল মাসে এক টনও অপরিশোধিত তেল রপ্তানি করেনি। ট্যাঙ্কার ট্র্যাকার্স ওয়েবসাইটের তথ্য অনুসারে, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর এটিই প্রথমবার যে কোনো মাসে কুয়েতের অপরিশোধিত তেল রপ্তানি শূন্যে নেমে এসেছে।

ট্যাঙ্কার ট্র্যাকার্স এক্স-এ পোস্ট করে জানিয়েছে, “এপ্রিল ২০২৬-এ কুয়েত শূন্য ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে।” 

সাধারণত কুয়েত প্রতিদিন ১৮-২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করে। কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ঝুঁকি ও বীমার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) ফোর্স মেজিয়র ঘোষণা করে। ফলে তেলবাহী ট্যাঙ্কারগুলো বন্দর ছেড়ে যেতে পারেনি।

কুয়েত এখনও তেল উৎপাদন অব্যাহত রেখেছে, তবে উৎপাদন কমিয়ে প্রায় ১২ লাখ ব্যারেলে নামিয়েছে। উৎপাদিত তেল দেশীয় স্টোরেজে রাখা হচ্ছে অথবা রিফাইনারিতে প্রক্রিয়াজাত করা হচ্ছে। দেশটির অর্থনীতির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি নির্ভরশীল এবং জিডিপির অর্ধেকেরও বেশি আসে তেল খাত থেকে। এই স্থবিরতা কুয়েতের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--