এখনও উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া ২ বছরের শিশু
মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁঃ
এখনও উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া ২ বছরের শিশু সাজ্জাত।
গর্তের গভীরতা ১৫০-২০০ ফুট, ফায়ার সার্ভিস পৌঁছেছে মাত্র ৩০ ফুটে।
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারে চলছে টানা অভিযান। গর্তটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট হলেও পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় এখন পর্যন্ত মাত্র ৩০ ফুট পর্যন্ত খনন করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ২২ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা যায়নি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোরের পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্বাধীন ওই এলাকার রাকিব উদ্দীনের ছেলে।
প্রাথমিকভাবে তিনটি এস্কেভেটর দিয়ে পাশের মাটি খনন শেষ করা হয়। এরপর খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ তৈরি করে শিশুটি পড়া গভীর নলকূপের গর্তে পৌঁছানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তবে পানি আর কাদায় কাজ কঠিন হয়ে উঠেছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি যেই গর্তে পড়েছে সেই পাশে ৩০ ফুটের বেশি গভীর করে খনন করা হয়েছে। সেখান থেকে সুড়ঙ্গ করে নলকূপের গর্তে ঢোকার চেষ্টা চলছে। গর্তের গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট হওয়ায় শিশুটি ঠিক কোন জায়গায় আটকে আছে তা নিশ্চিত নয়।
বুধবার দুপুরে স্বাধীন গর্তে পড়ে যাওয়ার পর কয়েক দফা ক্যামেরা নামানো হলেও ওপর থেকে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে তাকে দেখা যায়নি। তবে দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল। এরপরও উদ্ধার কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে
এ জাতীয় আরো খবর..