প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধিঃ
খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী গতকাল বুধবার সকাল ১১টায় বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় কৃষ্ণ নন্দী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। বটিয়াঘাটা হিন্দু পরিবারদের অভিভাবক হিসেবে কাজ করবেন যাতে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে।
তিনি বলেন, খুলনা-১ আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জনগণের সত্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মতবিনিময় সভায় মোঃ বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতী ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সম্পাদক মোঃ আল-আমীন গোলদার, বটিয়াঘাটা থানা জামায়াত ইসলামীর সেক্রেটারী আঃ হাই বিশ্বাস, আব্দুল কাদের সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন