প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
কাপ্তাইয়ে মিতিঙ্গাছড়িতে ঘরের সিলিং এর সাথে ঝুলে এক যুবকের আত্মহত্যা

কাপ্তাইয়ে মিতিঙ্গাছড়িতে ঘরের সিলিং এর সাথে ঝুলে এক যুবকের আত্মহত্যা
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে ঘরের সিলিং এর সাথে ঝুলে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহননকারী যুবকের নাম মোঃ জালাল মিয়া(২৮)। তিনি কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকাধীন মিতিঙ্গাছড়ি পাড়া নিবাসী
মৃত সৈয়দ মিয়ার পুত্র বলে জানান ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেম।
তিনি আরোও জানান, আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে
ঐ যুবক নিজ ঘরের সিলিং এর সাথে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। একসময় তিনি সিএনজি চালাতেন।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। বর্তমানে থানায় লাশ পুলিশ হেফাজতে রয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন