প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
ফুলতলায় অবৈধভাবে এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন বিক্রির অভিযোগ

ফুলতলায় অবৈধভাবে এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন বিক্রির অভিযোগ
মোঃ সুমন মিয়া
উপজেলা প্রতিনিধি (ফুলতলা)
খুলনা জেলার ফুলতলা থানাধীন আলকা গ্রামের বাসিন্দা বাপ্পি শেখের বিরুদ্ধে অবৈধভাবে এলপিজি গ্যাস, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন মজুদ ও বিক্রির অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, আলকা মিলনের মাধ্যমিক বিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত বাপ্পি মৎস্য অক্সিজেন ও ড্রাম হাউস নামের একটি প্রতিষ্ঠানে এসব গ্যাস বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ভেতরে এলপিজি গ্যাস সিলিন্ডার, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন সংরক্ষণ করা হয়েছে।
সংশ্লিষ্ট বিধি অনুযায়ী
ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বিক্রির জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও বিএসটিআই অনুমোদন বাধ্যতামূলক।
এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমতি থাকতে হয়।
মেডিকেল অক্সিজেন বিক্রির জন্য DGDA (ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন), বিস্ফোরক পরিদপ্তর এবং ফায়ার সার্ভিসের অনুমোদন আবশ্যক।
কিন্তু অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী বাপ্পি শেখ এসব অনুমোদনের কোনোটি গ্রহণ না করেই
স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গ্যাসের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে, কারণ বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে দাহ্য ও বিস্ফোরক গ্যাস মজুদ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন