প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
বুধহাটায় কাজী আলাউদ্দীনের পক্ষে নির্বাচনী সমাবেশ

বুধহাটায় কাজী আলাউদ্দীনের পক্ষে নির্বাচনী সমাবেশ
সুব্রত দাশ, আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনির বুধহাটা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্ববর) বিকালে বুধহাটা করিম সুপার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আঃ রবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ, মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন সৃষ্ঠি করবো। মানিকখালী ব্রীজের টোল ফ্রি করবো। এক বছরে সকল রাস্তা পাকা করবো। তাঁত ও কুঠির শিল্প গড়ে তুলবো। বুধহাটায় মিনি স্টেডিয়াম করা হবে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, মহিলা দল নেত্রী ডাঃ মর্জিনা খাতুন বেবী, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দল সদস্য সচিব রুহুল আমিন, ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি আছাদুজ্জামান, বুধহাটা ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব আঃ কুদ্দুছ, বিএনপি সভাপতি আল মামুন, ওয়ার্ড সভাপতি এরশাদ আলী, বিএনপি নেতা আঃ হামিদ, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি জামাল উদ্দীন, যুবদল সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি সমাবেশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন