প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
যশোরে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

যশোরে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
আহসান হাবীব বাপ্পী, যশোরঃ
সারা দেশের মতো যশোরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণদের দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় দায়বদ্ধতা সম্পর্কে আরও সচেতন করে তুলবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন