প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
তালার আগোলঝাড়া গ্রামে ইয়াবাসহ যুবক আটক

তালার আগোলঝাড়া গ্রামে ইয়াবাসহ যুবক আটক
শামীম খান, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার তালা উপজেলার আগোলঝাড়া গ্রামে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটক যুবকের নাম মোহাম্মদ হাফিজুল গাজী (৩৫)। তিনি আশাশুনি উপজেলার ফোকরাবাদ গ্রামের বাসিন্দা এবং লতিফ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরার কারণে গ্রামবাসী তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয় বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন