. .
.

‎ফুলতলায় অবৈধভাবে এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন বিক্রির অভিযোগ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ‎ফুলতলায় অবৈধভাবে এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন বিক্রির অভিযোগ

ফুলতলায় অবৈধভাবে এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন বিক্রির অভিযোগ
‎
‎মোঃ সুমন মিয়া
‎উপজেলা প্রতিনিধি (ফুলতলা)
‎
‎খুলনা জেলার ফুলতলা থানাধীন আলকা গ্রামের বাসিন্দা বাপ্পি শেখের বিরুদ্ধে অবৈধভাবে এলপিজি গ্যাস, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন মজুদ ও বিক্রির অভিযোগ উঠেছে।
‎অনুসন্ধানে জানা যায়, আলকা মিলনের মাধ্যমিক বিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত বাপ্পি মৎস্য অক্সিজেন ও ড্রাম হাউস নামের একটি প্রতিষ্ঠানে এসব গ্যাস বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ভেতরে এলপিজি গ্যাস সিলিন্ডার, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও মেডিকেল অক্সিজেন সংরক্ষণ করা হয়েছে।
‎সংশ্লিষ্ট বিধি অনুযায়ী
‎ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বিক্রির জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও বিএসটিআই অনুমোদন বাধ্যতামূলক।
‎এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমতি থাকতে হয়।
‎মেডিকেল অক্সিজেন বিক্রির জন্য DGDA (ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন), বিস্ফোরক পরিদপ্তর এবং ফায়ার সার্ভিসের অনুমোদন আবশ্যক।
‎কিন্তু অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী বাপ্পি শেখ এসব অনুমোদনের কোনোটি গ্রহণ না করেই
‎স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গ্যাসের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে, কারণ বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে দাহ্য ও বিস্ফোরক গ্যাস মজুদ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।
‎এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--