এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শামীম খান
মোঃ আঃ কুদ্দুস পাড় তালা সাতক্ষীরা প্রতিনিধি:
এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শামীম খান। সম্প্রতি এশিয়ান টিভির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব প্রদান করেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে শামীম খান স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরেছেন। সাংবাদিকতার ক্ষেত্রে তার পেশাদারিত্ব, সততা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিয়োগ প্রসঙ্গে শামীম খান বলেন,
“আলহামদুলিল্লাহ। এশিয়ান টিভির মতো একটি স্বনামধন্য গণমাধ্যমে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে সাতক্ষীরার মানুষের কথা তুলে ধরার চেষ্টা করবো।”
তার এই নিয়োগে স্থানীয় সাংবাদিক মহল, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সবাই আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই দায়িত্বে তিনি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে গণমাধ্যমের মর্যাদা আরও সমুন্নত রাখবেন।
এ জাতীয় আরো খবর..